1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে পর্যটন মন্ত্রী বাধা অতিক্রম করে এগিয়ে যাবার মিছিলে এখন পর্যটন শিল্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৪ বার দেখা হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শত বাধা অতিক্রম করে এগিয়ে যাবার মিছিলে শামিল হয়েছে বাংলাদশের পর্যটন শিল্প। তাই এবারের বিশ্ব পর্যটন দিবস এ শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এর সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব পর্যটন দিবস-২০১৭ পালন করা হচ্ছে। এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই পর্যটন- উন্নয়নের মাধ্যম’।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশে বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজমসহ পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এগুলো পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার স্বাক্ষর বহন করে। তিনি জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মন্ত্রণালয়, বিটিবি, বিপিসি ও বিভিন্ন সংস্থা সমূহ ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে আগামীকাল সকাল সাড়ে আটটায় রাজধানীর মৎস্য ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত র‌্যালি, সকাল ৯টায় টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আলোচনা অনুষ্ঠান, বিকেল ৩টায় রবীন্দ্র সরোবরে এটিজেএফবি’র পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৮ সেপ্টেম্বর থেকে বসুন্ধরা কনভেশন সেন্টারে এশিয়ান ট্যুরিজম ফেয়ার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান এবং বিপিসি’র চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026