1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের জন্য আরো এক হাজার একর জমি -সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ১৮১ বার দেখা হয়েছে

রোহিঙ্গাদের অস্থায়ী নিবাস তৈরির জন্য দুই হাজার একর জমির সাথে আরো এক হাজার একর জমি যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নির্দিষ্ট এলাকায় সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।
মন্ত্রী আজ উখিয়ার বালুখালীতে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পে মানবিক সহায়তায় নিয়োজিত দেশি বিদেশি সংস্থাসমূহের মধ্যে কাজের সমন্বয় তৈরি করতে হবে। ক্যাম্পে কর্মরত এনজিও কর্মীদের পরিচয়পত্র সাথে রাখার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আশিক উল্যাহ রফিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ অন্যান্য আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026