1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ইভ্যালি, ধামাকাসহ চার ই–কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ধামাকা শপিংসহ চার প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ তথ্য জানায়। সদস্যপদ স্থগিত হওয়া অন্য দুটি প্রতিষ্ঠান হচ্ছে সিরাজগঞ্জ শপ ডটকম ও গ্লিটার্সআরএসটি ওয়ার্ল্ড।

গত ১৮ জুলাই ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইক্যাব। ওই নোটিশের পর অভিযোগের বিষয়ে জবাব না দেওয়ায়, সন্তোষজনক জবাব না দেওয়ায়, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ পরিচালনা না করায় এবং ক্রেতা-ভোক্তাদের পাওনা সময়মতো পরিশোধ না করায় এই ৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026