1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাদার বেঞ্জামিন কস্টার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ১৮১ বার দেখা হয়েছে

নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্টার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বেঞ্জামিন কস্টার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারালো। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। শিক্ষাক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নতুন প্রজন্মকে উপযুক্ত হিসেবে গড়ে তোলায় তাঁর অবদান রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা পরিবারে তিনি অভিভাবকের মতো ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শিক্ষামন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষামন্ত্রী বেঞ্জামিন কস্টার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় রমনায় সেন্ট মেরি’স ক্যাথিড্রালে যান এবং তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্টা গতকাল ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১৯৪২ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি নতুন প্রতিষ্ঠিত নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026