1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

মহানবমীতে পূজামণ্ডপে মানুষের ঢল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

চলছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। সব বয়সী বাঙালি হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার। দুর্গাপূজার চতুর্থ দিনে এসে শুরু হয়েছে মহানবমী ও বিহিত পূজা।

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় এই উৎসব। এতে অংশ নিতে পূজামণ্ডপে আসতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে বাড়তে থাকে মানুষ। শিশুসহ সব বয়সী মানুষকে পূজা দিতে আসতে দেখা যায়।

রাজধানীর গ্রিনরোড থেকে আসা পূজা মজুমদার বলেন, মায়ের কাছে পূজা দিতে আসলাম। মায়ের কাছে চেয়েছি সবাই যেন সুখী হয়। মহামারি থেকে সবাই যেন রক্ষা পায়।

তিনি বলেন, পূজা দিতে এসে ভালো লাগছে। তবে খারাপ লাগছে কাল বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। তাই সবারই শেষের দিন খারাপ লাগা কাজ করে।

মন্দিরে আসা আরেকজন অমিত মণ্ডল বলেন, পূজা দিয়ে ভালো লাগছে। নবমীর দিনে আমি চাই, সবাই সুখী হোক। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।

মহানগর সার্বজনীন পূজা কমিটির পূজা অনুষ্ঠানবিষয়ক সম্পাদক দিলীপ ঘোষ বলেন, সকাল ৯টা ৫৭ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে পূজা। আমরা আজ মাকে পূজা দেব। আমরা চাইব দেশের মানুষ যেন করোনা মুক্ত হয়।

সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026