1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

সয়াবিন তেলের দাম আরও বাড়ছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার দেখা হয়েছে

খুচরা বাজারে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়তে যাচ্ছে।খোলা ও বোতলজাত- উভয় ধরনের সয়াবিনের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানোর একটি প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ীদের এক বৈঠকে একটি প্রস্তাব তোলা হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উত্থাপিত দাম বাড়ানোর প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে। তবে দাম বাড়ানোর প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রস্তাব অনুযায়ী, বাজারে এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৩৬ টাকা। এক লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে ১৬০ টাকা এবং পাঁচ লিটারের বোতল কিনতে হবে ৭৬০ টাকায়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ভোজ্যতেলের প্রতি লিটারে ৪ টাকা দাম বাড়ানো হয়।এরপর থেকে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় ও পাঁচ লিটারের ৭২৮ টাকায় কিনতে হচ্ছে।আর প্রতি লিটার খোলা সয়াবিনের দাম পড়ছে ১২৯ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য ও আমদানি) এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিনিধিরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026