1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

রংপুরের এসপি বিপ্লবসহ ৭ কর্মকর্তাকে বদলি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার দেখা হয়েছে

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারসহ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ করা হয়।

এই কর্মকর্তাদের মধ্যে রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. ফেরদৌস আলী চৌধুরীকে রংপুর জেলা পুলিশ সুপার, ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

 

পুলিশের ১৫৭ জনকে পদোন্নতি

 

 

 

সেই সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), সিলেট মহানগরীর উপ পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জয় সরকারকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026