1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

পায়রা সেতু উদ্বোধন ২৪ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে
  • গোলাম কিবরিয়া, পটুয়াখালীদেশের প্রথম আধুনিক প্রযুক্তিতে তৈরী বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহা-সড়কের নান্দনিক পায়রা সেতু আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করবেন এবং ওই দিনই চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। গতকাল ১৮ অক্টোবর সড়ক বিভাগের এক পত্রের মাধ্যমে তথ্য জানা গেছে।

    এ সেতু দিয়ে যান চলাচল শুরু হলে পদ্মার শরিয়তপুরের কাঁঠাল বাড়ি থেকে সরাসরি কুয়াকাটার সাথে প্রায় ২১৩ কিলোমিটার সড়কের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে।

    এ সেতুটি দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে। এটির মাধ্যমে এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। এ সেতুটি চালুর মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্বপ্ন ফেরিবিহীন যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ।

    বরিশাল বিভাগের এ যাবতকালে নির্মিত সর্ববৃহৎ এ সেতুটি দিয়ে যান চলাচল শুরু হলে পটুয়াখালী-বরগুনা জেলাসহ উপকূলীয় ১০ উপজেলার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026