1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

পূর্বকোণ পত্রিকার সম্পাদকের মৃত্যুতে গণপূর্তমন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ১৮৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
শোকবার্তায় মন্ত্রী বলেন, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে পত্রিকা প্রকাশ এবং প্রচারসংখ্যা বাড়িয়ে তা জাতীয় পত্রিকার মর্যাদায় উন্নীত করেন। তিনি পত্রিকার মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে সরকারকে দেশ পরিচালনায় সহায়তা করেছেন এবং দেশ সেবার মহানব্রত নিয়ে আজীবন কাজ করেছেন। মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে এদেশের গণমাধ্যমের যেমন অপুরণীয় ক্ষতি হলো, একইসাথে দেশ একজন একনিষ্ঠ সমাজ সেবককে হারালো।
উল্লেখ্য মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী আজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026