1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে কটূক্তি : সেই মেয়রকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির অভিযোগে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় সকল প্রকার পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। তিনি বলেন, উপজেলা কমিটি বহিষ্কার করতে পারে না। তবে শৃঙ্খলা ভঙ্গের জন্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার সকালে আব্বাসকে শোকজ নোটিশও পাঠানো হবে।

তিনি আরো জানান, তিনদিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে পাঠানো হবে।

আরো পড়ুন : বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মেয়র আব্বাসের বিরুদ্ধে মামলা

পবা উপজেলা আওয়ামী লীগ সূত্র মতে, বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি ও শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেয়ারও সিদ্ধান্ত হয়। জবাব পাওয়ার পর তাকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।

এর আগে, বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তিকারী আওয়ামী লীগ নেতা ও রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানায় এ মামলাটি করেছেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

এ ছাড়াও মেয়র আব্বাসকে গ্রেপ্তারের ও দল থেকে বহিষ্কারের দাবিতে বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026