1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার আদালতে শতকোটি টাকার মানহানির মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার এক শ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদী আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ নামের একটি সংগঠনের চেয়ারম্যান আতিকুর রহমান (শাহ সুলতান আতিক)। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার মৃত আবদুল আউয়ালের ছেলে।

 

বাদীপক্ষের আইনজীবী নূরনবী সরদার জানান, আদালত আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানা–পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন।

বাদী তাঁর মামলার আবেদনে অভিযোগ করেন, অভিযুক্ত একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে তাঁর বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাঁর বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। মামলায় তাঁর এক শ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026