1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online

আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ফিফার ইতিহাসের দীর্ঘতম আন্তর্জাতিক বিরতির পর অবশেষে আবার ফিরছে ক্লাব ফুটবল। টানা তিন সপ্তাহের এই বিরতি শুধু ক্লাব সূচিতেই দীর্ঘ ছেদ ফেলেনি, জাতীয় দলগুলোর সামর্থ্যেরও কঠিন পরীক্ষা নিয়েছে। কোথাও কিংবদন্তির বিদায়, কোথাও কোচের সঙ্গে তারকার সংঘাত, কোথাও নতুন তারকার আবির্ভাব। ফুটবল বিশ্ব পেয়েছে একের পর এক আলোচিত গল্প।

বুয়েনস এইরেসে মেসির আবেগঘন বিদায় থেকে লিসবনে পর্তুগালের নাটক, দক্ষিণ এশিয়ায় ঐতিহাসিক কিছু ম্যাচ থেকে নতুন প্রজন্মের তারকাদের উঠে আসা, সব মিলিয়ে এই আন্তর্জাতিক বিরতি রেখে গেছে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত।

চলুন, দেখে নেওয়া যাক এই তিন সপ্তাহে ফুটবলবিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয়গুলো।

আন্তর্জাতিক বিরতির আবেগের কেন্দ্রবিন্দু ছিল বুয়েনস এইরেস। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছিলেন লিওনেল মেসি।

দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমার শিরোপা জিতেছেন তিনি। বিদায়ী ম্যাচেও দুটি গোলের সুযোগ তৈরি করে একটি গোল করে শেষ অধ্যায়টাও লিখেছেন নিজের মতো করে।

মেসির বিদায়ের মধ্যেই আর্জেন্টিনার ভবিষ্যতের ইঙ্গিতও মিলেছে। ২২ বছর বয়সী নিকো পাজ এই বিরতিতে চার গোলে অবদান রেখে নতুন দলের সৃজনশীল মুখ হিসেবে আলোচনায় এসেছেন। বেনিনের বিপক্ষে তার অসাধারণ বাঁকানো শটের গোলটিতে সহায়তাও করেছিলেন মেসি। তবে ১০ নম্বর জার্সির উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও।

মেসির বিদায়ের বিপরীতে পর্তুগালের আলোচনার কেন্দ্রে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার অনুপস্থিতিতে অবশ্য নিজের জায়গা আরও শক্ত করেছেন গনসালো রামোস।

ওয়েলসের বিপক্ষে বদলি হিসেবে নেমে প্রভাব রাখার পর নরওয়ের বিপক্ষে শুরু থেকে খেলেন রামোস এবং দারুণ এক চিপে গোল করেন। পর্তুগাল জেতে ২-১ গোলে। পুরো ম্যাচে বেঞ্চে থাকা রোনালদো পরে কোচ জর্জ জেসুসের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান।

রোনালদোর অনুপস্থিতিতে রামোসের পাশাপাশি আলো ছড়িয়েছেন জোয়াও ফেলিক্সও। জেসুসের অধীনে ১০ নম্বর ভূমিকায় খেলে ওয়েলস ও নরওয়ের বিপক্ষে টানা গোল করেন তিনি।

ডেনমার্কের বিপক্ষেও বদলি হিসেবে নেমে ২২ পাসের দুর্দান্ত আক্রমণের শেষে ভলিতে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন ফেলিক্স।

জিনেদিন জিদানের অধীনে ফ্রান্সের নতুন যাত্রাতেও মিলেছে নতুন সমীকরণের ইঙ্গিত। চোটের কারণে অধিনায়ক কিলিয়ান এমবাপে পুরোপুরি ছন্দে থাকতে না পারায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাইকেল ওলিস।

নেশন্স লিগে এই বিরতিতে চার গোল করেছেন তিনি। ইতালির বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকের পর বেলজিয়ামের বিপক্ষে বদলি হিসেবে নেমে করেছেন জোড়া গোল। ২০২৬ সালে ফ্রান্সের হয়ে ১৬ ম্যাচে ১৭ গোলে অবদান রাখা ওলিস এক পঞ্জিকাবর্ষে ফ্রান্সের হয়ে ১০টি আন্তর্জাতিক অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড়ও হয়েছেন।

থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের হয়ে দারুণ ছন্দে আছেন হ্যারি কেইন। পিটার শিল্টনের রেকর্ড ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৫ ম্যাচ খেলা খেলোয়াড়দের একজন হয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে গোলসংখ্যা এখন ৯১, ওয়েইন রুনির চেয়ে ৩৮টি বেশি। ফলে ১০০ গোলের মাইলফলকও এখন হাতছানি দিচ্ছে।

এই বিরতিতেও গোলের ধারায় ছিলেন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করার পাশাপাশি সতীর্থের জন্য সুযোগ তৈরি করেন। চেকিয়ার বিপক্ষে ৩-০ জয়ে করেছেন আরও দুটি গোল।

২০২৬ বিশ্বকাপে পুরোপুরি ফিট না থাকলেও বার্সেলোনায় মৌসুমের শুরুতেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক বিরতিতে স্পেনের জার্সিতেও সেই ছন্দ ফিরেছে।

ইংল্যান্ডের ওয়েম্বলিতে গোল করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে করেছেন দুই গোল ও একটি অ্যাসিস্ট। চেকিয়ার বিপক্ষেও করেছেন নিজের চেনা বাঁকানো শটে গোল। ইয়ামাল সেরা ছন্দে থাকলে স্পেনকে থামানো যে কতটা কঠিন, সেটিই যেন আবার দেখিয়েছে এই বিরতি।

আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে আর্লিং হালান্ডের চোট। বিরতির শুরুতেই পেশিতে চোট পান তিনি। পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার নড়াচড়া সীমিত ছিল এবং শেষ পর্যন্ত মাঠও ছাড়তে হয় তাকে।

দলের প্রধান তারকাকে পুরোপুরি ফিট অবস্থায় না পাওয়ায় নেশন্স লিগের শেষ দিকে নরওয়ের পারফরম্যান্সেও প্রভাব পড়ে।

ভারতের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক বিরতি

ভারতীয় ফুটবলের জন্যও এই বিরতি ছিল ব্যতিক্রমী। দুই সপ্তাহের মধ্যে বিশ্বকাপের তিন শক্তিশালী দলের মুখোমুখি হয়েছে খালিদ জামিলের দল।

A tough night in Kolkata. #INDBRA #BlueTigers #IndianFootball https://t.co/Da2hG2poOe

পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে শুরু। এরপর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ৪-০ গোলে হারে ভারত। তিন দিন পর উরুগুয়ের বিপক্ষেও ২২ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে সমতা ফিরিয়েছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য ৬-১ গোলে হারে।

ফলাফল ভারী হলেও বিশ্বমানের দলের বিপক্ষে এই ম্যাচগুলো ভারতীয় ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার আয়না

বাংলাদেশের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আসিয়ান কাপের তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ১৩ গোল হজমের বিপরীতে করেছে মাত্র দুটি।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ ও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারে বাংলাদেশ।

গতি, শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই দলের পার্থক্য ছিল স্পষ্ট। হামজা চৌধুরী, শামিত শোম, জিদান ইউসুফ, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা, তারেক কাজী রায়হান ও জায়ান আহমেদের মতো প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তিও সেই ব্যবধান মুছে দিতে পারেনি।

কোচ থমাস ডুলিও সমস্যার মূল জায়গা হিসেবে দেখেছেন নিয়মিত উচ্চতীব্রতার ম্যাচ ও অনুশীলনের ঘাটতিকে। ঘরোয়া ফুটবলে প্রতিযোগিতামূলক ম্যাচের অভাব দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাকেই সামনে এনেছে।

৯-২ ব্যবধানের পেছনে ইন্দোনেশিয়ার গোল ব্যবধান বাড়ানোর প্রয়োজনীয়তা ছিল, সেটিও সত্যি। তবে সেই ব্যাখ্যা বাংলাদেশের বড় দুর্বলতাগুলোকে আড়াল করতে পারেনি। এখন দেশের সামনে পরবর্তী পরীক্ষা সাফ চ্যাম্পিয়নশিপ। ডুলির ভাষায়, জাকার্তার ম্যাচগুলো ছিল শেখার জন্য, আর দেশের মাটিতে আসন্ন টুর্নামেন্টের লক্ষ্য হবে জয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026