চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
বিশ্ব ফুটবলের সোনালী যুগের দুই প্রবাদপ্রতীমের দীর্ঘ দুই দশকের লড়াই আর পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য অধ্যায় রচিত হলো ফের। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর সমাজমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আর্জেন্টিনার ফুটবল ইশ্বরকে সর্বোচ্চ সম্মান জানালেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, পর্তুগিজ ফুটবল মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়ার পর জাতীয় দলের জার্সি খুলে রাখার চূড়ান্ত ঘোষণা দেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে আন্তর্জাতিক আঙিনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্দেশ্যে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সমর্থকের প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে জাতীয় দলের হয়ে একটি বিশেষ বিদায়ী ম্যাচ খেলেন তিনি।
বিদায়ী ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফুটবল ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে পাশে থাকা সতীর্থ, কোচ, পরিবার ও ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি আবেগপূর্ণ বার্তা পোস্ট করেন মেসি।
মেসির সেই পোস্টের মন্তব্যের ঘরে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো অত্যন্ত আবেগময় ভাষায় লেখেন, ‘লিও, এত বছর ধরে নিজের দেশের জন্য তুমি যেভাবে খেলেছ এবং ফুটবলকে যা দিয়েছ, তা এমন এক ইতিহাস তৈরি করেছে যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার জার্সিতে তোমার অভূতপূর্ব অর্জনের প্রতি আমার পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রইল। শুভকামনা ও আলিঙ্গন।’
উল্লেখ্য, গত প্রায় দুই দশক ধরে সমান্তরালভাবে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের এই দ্বৈরথকে আন্তর্জাতিক ক্রীড়াবিশ্বের ইতিহাসের অন্যতম সেরা ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াই হিসেবে গণ্য করা হয়।
২০২২ সালে আর্জেন্টিনাকে অধরা বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া ছাড়াও রেকর্ড ৮ বার ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ‘ব্যালন ডি’অর’ জয় করেছেন লিওনেল মেসি। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে তাঁর বিদায়ের মুহূর্তে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর এই অনন্য স্বীকৃতি ও বার্তা বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর মন ছুঁয়ে গেছে।