1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

সরকার অবৈধ হলে সরকারের কাছেই কেন দাবি করছেন: প্রশ্ন কাদেরের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫ বার দেখা হয়েছে

‘খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘সরকার যদি অবৈধই হয়, তা হলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?’

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ প্রশ্ন রাখেন। তিনি বলেন, এই সরকার অবৈধই বা হয় কী করে? সংসদে তো আপনাদেরও বৈধ প্রতিনিধিত্ব রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026