1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত

চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলার হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলাশর এলাকার সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তারা সবাই বেলাশর এলাকার বাসিন্দা।

নিহতদের সঙ্গে আসা রাহিম জানান, তারা দুপুর ১২টায় কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। ছয়জন দুটি মোটরসাইকেলযোগে তারা চাঁদপুরে আসছিল। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় পড়ে যায়। এসময় বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তাদের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় দুইজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের ভেতরে তার মৃত্যু হয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026