1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

‘আমাদের সঙ্গে প্রেম করে আ.লীগ তিনবার ক্ষমতায় গেছে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে ‘প্রেম’ করে আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় গেছে। তাদের সঙ্গে আর প্রেম নেই। এবার জাতীয় সংসদ নির্বাচনে জাপা ৩০০ আসনেই প্রার্থী দেবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় এভাবেই ক্ষোভের কথা বলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সভার উদ্বোধনী বক্তৃতা করেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। প্রয়োজন ছাড়াই তেলের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এই অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে। এখন তো তেলের দাম কমছে। কিন্তু দাম কমানো হচ্ছে না কেন? এর আগেও তেলের দাম বিশ্ববাজারে খুবই কম ছিল, তখনো তেলের দাম কমানো হয়নি।’

তেলের দাম বাড়ানোর যুক্তি হিসেবে সরকারের অনেকে পাচার হয়ে যাওয়ার ঝুঁকির কথা উল্লেখ করছেন। এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘জ্বালানি তেল চোরাচালান করা সম্ভব নয়। ট্যাংকার বা পাইপলাইন ছাড়া তেল পাচার করা অসম্ভব। কোনো দেশেই জ্বালানি তেল চোরাচালান করা সম্ভব নয়। হুসেইন মুহম্মদ এরশাদ ভর্তুকি দিয়ে তেলের দাম প্রতি লিটার ৭ টাকা রেখেছিলেন। এখন সেই ডিজেলের দাম ৮০ টাকা।’

সভায় বক্তৃতাকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আর কোনো প্রেম নেই। আমাদের সঙ্গে প্রেম করে আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রক্ষমতায় গেছে। এখন আমাদের ওপর নির্যাতন করছে। আর কোনো জোট নয়, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026