1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ফোনালাপ ফাঁস দুশ্চিন্তায় মন্ত্রী–সাংসদ ও নেতাদের অনেকে মুরাদ হাসানের মতো ভবিষ্যতে নিজেদের ব্যক্তিগত ফোনালাপও ফাঁস হয়ে পড়ে কি না—এই নিয়ে চিন্তিত মন্ত্রী, সাংসদ ও নেতাদের অনেকে।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

আনোয়ার হোসেন

মুরাদ হাসানের এই পরিণতি যে অনিবার্য, এ বিষয়ে সরকার ও আওয়ামী লীগ নেতাদের প্রায় সবাই একমত। ব্যক্তিগত আলাপচারিতায়ও মুরাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন না কেউ। তবে একজন চিত্রনায়িকার সঙ্গে তাঁর দুই বছর আগের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনার পর মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও সরকারি দলের অনেকে দুশ্চিন্তায় পড়েছেন।

সরকারি দলের একাধিক মন্ত্রী, সাংসদ এবং বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এই দুশ্চিন্তার কথা জানা গেছে। তাঁদের অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ে মুরাদ হাসান প্রকাশ্যে চরম অশালীন ও কুরুচিপূর্ণ যেসব বক্তব্য দিয়েছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল। এর মধ্যে একজন চিত্রনায়িকার সঙ্গে তাঁর ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাকে আচমকা এবং তা সরকারের নীতিনির্ধারক মহলের অজান্তে হয়েছে বলেই নেতাদের অনেকে মনে করছেন। ফলে ভবিষ্যতে মন্ত্রী, সাংসদ ও গুরুত্বপূর্ণ নেতাদের ব্যক্তিগত বিষয় বা ফোনালাপও এখন ফাঁস হয়ে পড়ে কি না—এই দুশ্চিন্তা অনেকের মধ্যে কাজ করছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026