1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

সংসদ সদস্যদের এলাকা ছাড়ার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার বা নির্বাচনী কার্যক্রমে সংসদ সদস্য ও সরকারি সুবিধাভাগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ না নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে অবিলম্বে এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।

আজ শনিবার দেওয়া ইসির নির্দেশনায় এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে কোনো কোনো সংসদ সদস্যরা এসবে অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমেও এসব খবর আসছে।

সংসদ সদস্য বা আচরণ বিধিমালার বিধি ২ এর উপবিধির (১৪) সংজ্ঞা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বাচনী এলাকায় সরকারি, ব্যক্তিগত সফরের ফলে অথবা নির্বাচনী এলাকায় অবস্থানের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‍বিধি পরিপন্থী কার্যক্রম ঘটার আশঙ্কাসহ নির্বাচনী পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে সংসদ সদস্যরা ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026