1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত ৩০ বছর বয়সে ক্রিকেট ছাড়লেন স্কটিশ পেসার গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ১২ বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু, থাকছে নানা আয়োজন

জাতীয় সংসদ মেম্বারস ক্লাবে বর্ষ বিদায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৫২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের উদ্যোগে পার্লামেন্ট মেম্বারস ক্লাব প্রাঙ্গণে বর্ষ বিদায়-২০২১ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় তিনি অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তিনি পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে বাস্কেটবল, হাড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার এবং পিলো পাসিং খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার পরিজনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026