1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত ৩০ বছর বয়সে ক্রিকেট ছাড়লেন স্কটিশ পেসার গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ১২ বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু, থাকছে নানা আয়োজন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

আগামী মার্চ-এপ্রিলে দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

আগামী মার্চ-এপ্রিলে দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (৩ জানুয়ারি) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স- এর সাথে এক আলোচনায় তিনি এই কথা জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আসছে মার্চ-এপ্রিলে সংক্রমণ আবার বাড়তে পারে। সেই আশঙ্কা মাথায় রেখে আমরা জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত করতে কাজ করছি। জানুয়ারির মধ্যেই হাসপাতালগুলোকে প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।

ডা. আবুল বাশার বলেন, গত দুই বছরে করোনাভাইরাস মোকাবেলায় নেয়া ব্যবস্থাপনা ও অভিজ্ঞতার আলোকে জেলা পর্যায়ে হাসপাতালের পুরো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানুয়ারির মধ্যেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আগামী দুই-একদিনের মধ্যেই বুস্টার ডোজের বয়সসীমা ষাটর্ধ্বো থেকে ৫০-৫৫ তে কমিয়ে আনার সিদ্ধান্ত আসছে।

তবে এসএমএস ছাড়াও ষাট বছরের কম বয়সী কো-মরবিট (ডায়াবেটিস, ক্যান্সারে আক্রান্তরা) রোগীরা আগের দুই ডোজ নেয়া কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। সেক্ষেত্রে তার রোগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ থাকতে হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026