1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় ২ পথচারী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান ফ্লাইওভারের আগে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি, চাপা দেয়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন।

এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026