1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভ: পরিবারসহ আত্মগোপনে ট্রুডো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

কানাডায় ট্রাক চালকরা দ্বিতীয় দিনের মতো রাজধানী অটোয়ায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন। আর এই ব্যাপক বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে পরিবারসহ আত্মগোপনে চলে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

করোনা টিকাসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে ট্রাকচালকরা ‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ করছেন। খবর বিবিসির।

কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ট্রাকচালক এবং অন্যান্য বিক্ষোভকারী শনিবার রাজধানী শহরে একত্রিত হয়ে কোভিড-১৯ ভ্যাকসিনের ম্যান্ডেট এবং অন্যান্য জনস্বাস্থ্যের অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানায়।

বিক্ষোভকারীদের মধ্যে বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুরাও ছিল। কানাডিয়ান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা আক্রমনাত্মক এবং অশ্লীলতাযুক্ত স্লোগান লেখা ফেস্টুন বহন করছিল।

তীব্র ঠাণ্ডা থাকলেও শত শত বিক্ষোভকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

কানাডার জাস্ট্রিন ট্রুডোর সরকার ১৫ জানুয়ারি আন্তসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর ফলে যে ট্রাকচালকেরা টিকা নেননি, সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফিরলে প্রতিবারই তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কানাডায় আন্তসীমান্ত ট্রাকচালকের সংখ্যা ১ লাখ ২০ হাজার। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই টিকা নিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026