1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

ইউরোপে ডিজেলের সমসংখ্যক হাইব্রিড গাড়ি বিক্রি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

জলবায়ু সুরক্ষায় জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি উৎপাদন ও কিনতে নিরুৎসাহিত করা হচ্ছে। পরিবর্তে প্রণোদনা দেয়া হচ্ছে বিদ্যুচ্চালিত গাড়িতে। ফলে ইউরোপে বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ি বিক্রি বাড়ছে। গত বছর ২৭ দেশের অঞ্চলটিতে প্রথমবারের মতো হাইব্রিড গাড়ি বিক্রি ডিজেলচালিত গাড়ির সমান হয়েছে। খবর রয়টার্স।

হাইব্রিড গাড়িতে ব্যাটারির পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ইঞ্জিনও থাকে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে গাড়িটি ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে চালিত হয়। বিদ্যুচ্চালিত গাড়ির চার্জিং অবকাঠামোর অভাবে হাইব্রিড গাড়ি বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। ২০৩৫ সাল থেকে নতুন জীবাশ্ম জ্বালানির গাড়ি বিক্রি নিষিদ্ধ করার কথা জানিয়েছে ইউরোপীয় কমিশন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও বৈদ্যুতিক প্রযুক্তিতে স্থানান্তর হচ্ছে।

গতকাল প্রকাশিত ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অনুসারে, ২০২১ সালে বিদ্যুচ্চালিত গাড়িরও বিক্রি বেড়েছে। গত বছর বিক্রীত নতুন যাত্রীবাহী গাড়ির প্রায় ২০ শতাংশ ছিল হাইব্রিড, যা আগের বছর ছিল ১১ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি বিদ্যুচ্চালিত ছিল মোট গাড়ির ৯ দশমিক ১ শতাংশ। এ হার ২০২০ সালে ৫ দশমিক ৪ শতাংশের চেয়ে বেশি। তবে পেট্রল গাড়ির বাজার হিস্যা ছিল ৪০ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026