1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

গাজা সীমান্তে হঠাৎ সামরিক মহড়া ইসরায়েলের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

গাজা সীমান্তে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করে ইসরায়েল।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরণের হুমকি বলে মনে করছে তেল আবিব।

সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্যও সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে।

 

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহর শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের উদ্বেগ প্রকাশের মধ্যেই দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেল।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026