1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

সাংসদের কার্যালয়ে ছাত্রলীগ নেতাকে গুলি: গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৩২৬ বার দেখা হয়েছে

রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগের সাংসদ গাজী গোলাম দস্তগীরের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে গুলি করার অভিযোগে আসামি স্থানীয় ছাত্রলীগ নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত জানানো হবে।

গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে সাংসদ গাজী গোলাম দস্তগীরের রাজনৈতিক কার্যালয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হন। পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলি করার পরপরই অভিযুক্ত মাসুদ রানা পালিয়ে যান বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। পুলিশ জানায়, রূপগঞ্জের সাংসদ গাজী গোলাম দস্তগীর ঘটনার সময় তাঁর কার্যালয়ে ছিলেন না।

তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, মাসুদ রানা ও মোশাররফের মধ্যে ঘটনার দুদিন আগে ভুলতা এলাকায় ঝগড়া হয়। তা মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় সাংসদের এপিএস কামরুজ্জামানের কাছে এসেছিলেন তাঁরা। তখনই কথা-কাটাকাটির একপর্যায়ে মোশাররফকে গুলি করেন মাসুদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026