1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ইউক্রেন-রাশিয়া উত্তেজনা: ম্যাক্রোঁর দাবি ‘রাজি পুতিন’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সংকট নিরসনে মস্কো সফরে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। পরে সেখান থেকে ইউক্রেন সফরে যান ফরাসি প্রেসিডেন্ট।

কিয়েভে ইউক্রেনের নেতার সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনে চলমান উত্তেজনা আর না বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশ বৃদ্ধির মাধ্যমে সংকট আর বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

 

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেন সংকটের আরও অবনতি বা উত্তেজনা আরও বাড়বে না বলে আমি সেখান (মস্কো) থেকে নিশ্চয়তা আদায় করেছি।’

অবশ্য রাশিয়া বলছে যে, এভাবে কোনো কিছুর নিশ্চিত গ্যারান্টি দেওয়া ‘ঠিক নয়’। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026