1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

যুক্তরাষ্ট্রে মাস্ক পরার নিয়মে শিথিলতা আসছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য করোনা ভাইরাস ঠেকাতে বাধ্যতামূলকভাবে চালু রাখা মাস্ক পরার বিষয়ে শিথিলতা আনতে শুরু করেছে। একেক করে আধ-ডজনের বেশি রাজ্য বলছে তারা মাস্ক পরার এই বিধিনিষেধ তুলে দিতে চায়। নতুন তালিকায় যোগ হচ্ছে নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড। বিধিনিষেধ আগেই বাতিল করেছিলো নিউজার্সি, পেনসিলভানিয়া, কানেটিকাটও একই পথে হাঁটছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ওমিক্রন ভেরিয়েন্ট কিছুটা নিয়ন্ত্রণে আসায় মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরিকল্পনা করছেন এসব রাজ্যের গভর্নররা।

এদিকে করোনার সংক্রমণে সবচেয়ে ঝুকিপূর্ণ রাজ্যের তালিকায় এখনো রয়েছে নিউইয়র্ক। নিউইয়র্কের গভর্নর বলেছেন, করোনার টিকা নেওয়া থাকলে এই সপ্তাহের পর থেকে অফিস বা বাসা বাড়িতে মাস্ক পরার বিষয়ে আর কোন বাধ্যবাধকতা থাকবে না।

 

অন্যদিকে ম্যাসাচুসেটসের গভর্নর বলেছেন, স্কুলে মাস্ক পরার বাধ্যবাধকতা নতুন করে আর বাড়ানো হবেনা। করোনায় শনাক্তের সংখ্যা কমে আসার পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যা কমে আসায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য।

তবে কোভিড ব্যবস্থাপনা নিয়ে নতুন নির্দেশনা দেওয়ার জন্য বাইডেন প্রশাসনের উপর চাপ রয়েছে। যার কারণে বর্তমান করোনা অবস্থা বিবেচনা করে শিথিলতার কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র এই নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হোয়াইট হাউজে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছে ৫৭ লাখ মানুষ। তার মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৯ লাখ ৩৫ হাজারের বেশি। আমেরিকায় ৬৪.২ শতাংশ মানুষ পুরোপুরি করোনার টিকার আওতায় এসেছে। বর্তমান পরিস্থিতিতে মাস্ক না পরার সিদ্ধান্ত ভালো হবে কিনা এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026