1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ক্রিমিয়া উপদ্বীপের কাছে মহড়ায় রাশিয়ার ৩০ জাহাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

ইউক্রেন নিয়ে তুমুল উত্তেজনার মধ্যে এবার ক্রিমিয়া উপদ্বীপের কাছে সমুদ্র বড় ধরণের নৌ মহড়া করছে রাশিয়া। জানা গেছে, রাশিয়ান ব্ল্যাক সি’ নৌবহরের ৩০টি বেশি জাহাজ ওই মহড়ায় অংশ নিতে রওয়ানা হয়েছে। খবর রয়টার্স এর।

ইউক্রেনে আগ্রাসন চালাতে সীমান্তে শক্তি বাড়াচ্ছে রাশিয়া বলে আশঙ্কা পশ্চিমা দেশগুলোর। এর আগে, ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা জড়ো করে রাশিয়া। বিপুল পরিমাণ ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র ও সমরসরঞ্জাম জড়ো করা হয়েছে।

যদিও রুশ সরকার বার বার বলছে, ইউক্রেনে আক্রমণের কোনো পরিকল্পনা তাদের নেই। বরং নেটোর আগ্রাসণের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মহড়ায় অংশ নিতে তারা সীমান্তে সেনা জড়ো করেছে

 

এদিকে, ইউক্রেন থেকে ব্রিটেনের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর এবার গত বছর মোতায়েন করা মার্কিন সেনাদের ওই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এমন এক সময় এই নির্দেশ দেয়া হলো যখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ প্রায় এক লাখ রাশিয়ান সেনা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং বেলারুশের উত্তরাঞ্চলীয় সীমান্তে জড়ো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026