1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়েরাই এগিয়ে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস ও জিপিএ ফাইভ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এবারও এগিয়ে। এবার মেয়েদের পাসের হার ৯৬.৪৯ শতাংশ এবং ছেলেদের ৯৪.১৪ শতাংশ। সেরা ফল জিপিএ-৫ প্রাপ্তিতেও তারাই এগিয়ে। এ দুটি ক্ষেত্রে ছেলেদের অনায়াসেই পেছনে ফেলেছেন তারা।

দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

মোট ছাত্র পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৩২ হাজার ২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ৭ লাখ ১৫ হাজার ৫১৬জন। উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। আর ছাত্রী পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭১ হাজার ২১৫ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ৬ লাখ ৫৬ হাজার ১৬৫জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন।

এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ২ হাজার ৪০৬ জন। ছাত্র ৮৬ হাজার ৭৬৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের হার ১৫.৬১ শতাংশ, ছেলেদের হার ১৩.৭৯ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026