1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

বাগেরহাটের মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আত্মসমর্পণের পর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত এ সময় তাদের আবেদন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী মিলন ব্যানার্জি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়র হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহম্মদ রেজাউল করিম এখনো আদালত চত্বরেই আছেন। তাদেরকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে এই দুজনের পক্ষে বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি এ কে আজাদ ফিরোজ টিপু নেতৃত্বে প্রায় ৩০০ জন আইনজীবী শুনানিতে অংশ নেন।

অবৈধ নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে গত বছরের ২৫ নভেম্বর দুটি মামলা করে দুদক। এর আগে ২০২০ সালের ৭ অক্টোবর মেয়রের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়। এ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।

দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা দুটি করেন।

খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ

এদিকে মেয়র হাবিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশের প্রতিবাদে খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকেরা। বেলা একটার দিকে তারা এ অবরোধ শুরু করেন। এ সময় মেয়রের সমর্থকরা খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানি, ভিআইপি মোড় ও বাসস্ট্যান্ড মোড় এলাকায় সড়কের ওপর আড়াআড়ি করে বাস রেখে সড়ক অবরোধ করেন। এতে খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেন কর্মী-সমর্থকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026