1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আগামী ফিফা সভাপতি নির্বাচনে এই প্রথম জিয়ান্নি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানালেন কেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অনেক দিন ধরে অনেক কৌতূহলের পর অবশেষে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার একজন প্রার্থী পাওয়া গেল। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনোর স্বদেশি এবং টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা।

গত কয়েক মাস ধরে ইনফান্তিনোকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও নির্বাচনে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কারও দেখা মিলছিল না প্রকাশ্যে। বেগাই প্রথম চ্যালেঞ্জ জানালেন বর্তমান সভাপতিকে।

স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান বেগার জন্ম ও বেড়ে ওঠা সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি ফুটবল ক্যারিয়ারের প্রথম ছয় বছর তিনি খেলেছেন সুইস ক্লাব গ্রাসহপারে। পরে ইতালিয়ান ক্লাব কাইয়ারি হয়ে ১৯৯৭ সালে টটেনহ্যামে পাড়ি জমান এই সেন্টার ব্যাক। ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপের শিরোপা। ধারে সেল্টিকে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ ট্রেবল। পরে খেলেছেন ওয়াটফোর্ডেও।

সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি ২৩টি ম্যাচ। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও স্বাদ পেয়েছেন ১৯৯৬ ইউরোতে খেলার। ৩২ বছর বয়সে তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০০৩ সালে।

২০১৫ সালের অক্টোবরে বেগা ঘোষণা করেন যে, তিনি ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা বিবেচনা করছেন। যদিও শেষ পর্যন্ত দাঁড়াননি। পরে ২০১৯ এবং ২০২২ সালেও ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা তিনি খতিয়ে দেখছেন বলে শোনা গিয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার তার কণ্ঠে শোনা গেল সেই ঘোষণা।

ফিফা সভাপতি হতে চাওয়ার পেছনে নিজের ভাবনাগুলি তুলে ধরেন ৫৫ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

“আমার উদ্দেশ্য সহজ: ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে যারা প্রাণবন্ত করে, তাদের সেবা করা।

“বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করতে, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনতে, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করতে, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্নির্মাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি আমি।”

আগামী মার্চে নির্বাচনে অংশ নেওয়ার কথা অনেক আগেই বলেছেন ইনফান্তিানো। তবে গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফা বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বাধিকারী একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের আনার ব্যর্থ চেষ্টার পর থেকেই ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি।

আরও একটি মেয়াদের তার প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহারকারী সবশেষ জাতীয় সংস্থা হয়েছে তার নিজ দেশের সংস্থা সুইস ফুটবল অ্যাসোসিয়েশন।

ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, সার্বিয়া এবং আরও কয়েকটি ইউরোপীয় দেশের ফুটবল সংস্থা তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে আরও আগেই।

শেষ নয় এখানেই। নভেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

গত মাসে ফিফার ২১১টি সদস্য সংস্থাকে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়ে চিঠি লিখেছিলেন ইনফান্তিনো। যদিও তার সেই সংস্কার প্রস্তাব মন জয় করতে পারেনি বিভিন্ন সংস্থার।

ইনফান্তিনোর নেতৃত্বকে সরাসরি কাঠগড়ায় তুলে বেগা বললেন, ফুটবলকে আবার সর্বজনীন করে তুলতে চান তিনি।

“ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং এটি সকলের: ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন এবং সেইসব সম্প্রদায়ের, যারা ফুটবলকে জীবন্ত করে…

“বর্তমান নেতৃত্ব খেলাটির মনোবল ভেঙে দিয়েছে… দুর্বল শাসনব্যবস্থা ফিফার বিশ্বাসযোগ্যতার ক্ষতি করেছে এবং বিশ্ব ফুটবল পরিবারে আস্থা ক্ষুণ্ণ করেছে। এই সংঘাতকে আরও বাড়তে দেওয়া আমাদের অবশ্যই থামাতে হবে।”

চক্রব্যূহে স্বাধীন সাংবাদিকতা ও খালিদীর সম্পাদকীয় মেরুদণ্ড

তৌফিক ভাইয়ের ‘উন্নাসিকতা’ ও আমাদের রুচির দারিদ্র্য

‘অদম্য-৩২’ ফুটবলকন্যার দুয়ারে এক অদম্য সম্পাদকের ছায়া

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026