1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পরপরই নীল-সাদা জার্সিকে মিস করার অনুভূতি জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। মেসির বিদায়ে এবার শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসি আগস্টের শেষদিকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই পরিকল্পনা অনুযায়ী বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন মেসি। ম্যাচের পর তাকে দেওয়া হয় বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা।

এরপর নিজের ইনস্টাগ্রাম পোস্টে জাতীয় দল থেকে বিদায়ের অনুভূতি প্রকাশ করেন মেসি। তিনি লেখেন, ‘গতকাল ছিল জাতীয় দলে আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি, আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা। তবে এটুকু নিশ্চিত যে, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই ছিল সার্থক।’

দীর্ঘ এই যাত্রায় পরিবারের অবদানের কথাও স্মরণ করেছেন আর্জেন্টাইন তারকা। মেসি বলেন, ‘পরিবারকে ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হতো না। তারা সবসময় আমার পাশে থেকেছে ও আমাকে সমর্থন জুগিয়েছে। বিশেষ করে সেই কঠিন মুহূর্তগুলোতে, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।’

বন্ধু, সতীর্থ ও কোচিং স্টাফদের পাশাপাশি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন মেসি। তার ভাষায়, ‘আমি দিয়েগোর (ম্যারাডোনা) কথা ভুলে যেতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য মর্যাদার আসনে বসিয়েছিলেন। আমি সবসময়ই বলি, আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের পাশে থেকে এবং স্বর্গ থেকেও আমাদের সহায়তা করেছেন।’

ক্যারিয়ারে যেসব ক্লাবের হয়ে খেলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। পাশাপাশি সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

মেসির এমন বিদায়ী পোস্টে মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্সে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিদ্বন্দ্বিতা করা এই দুই মহাতারকাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়।

মেসিকে উদ্দেশ করে রোনালদো লিখেছেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’

দুই তারকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মেসির বিদায়বেলায় রোনালদোর এমন শুভেচ্ছা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026