1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ

লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয় যুবসমাজকে ও মাদক মুক্ত দেশ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাইনীমুখ পরিবারের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

মাইনীমুখ বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছৈয়দ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস উদ্দিন মিজি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খান, মাইনীমুখ বাজার কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এবং লংগদু সদর ইউনিয়নের মহিলা মেম্বার স্মরণিকা চাকমাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাইনীমুখ ইউনিয়নের দুটি শক্তিশালী দল ‘মাইনী কিংস একাদশ’ বনাম ‘মাইনী এক্সপ্রেস একাদশ’ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলের টানটান উত্তেজনা ও পাল্টাপাল্টি আক্রমণ সত্ত্বেও কোনো পক্ষই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026