1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, বিমান যোগাযোগ জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আজ (বুধবার, ৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে জার্মান রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত লটজ নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এফটিএ দ্রুত চূড়ান্ত করা এবং বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।

বাংলাদেশে নির্বাচন পরবর্তী স্থিতিশীলতার কথা তুলে ধরে তিনি জানান, দেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের উন্নয়নে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদানের প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উভয় পক্ষ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ-ইইউ সম্পর্ক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগ বাংলাদেশ-জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করবে।—বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026