1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে ঢাকা-৫ আসনের অন্তর্ভুক্ত ডিএসসিসির ৯টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলো হলো—যাত্রাবাড়ী থানার ৬২, ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর এবং ডেমরা থানার ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড। ঢাকা-৫ আসনটি ১৭৮ নম্বর সংসদীয় আসন এবং এর বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন।

প্রকল্পের আওতায় নতুনভাবে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে সড়ক ও পানি নিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন করা হবে। এর মাধ্যমে এসব এলাকার নগরসেবা ও যোগাযোগব্যবস্থাকে বিদ্যমান নগর কাঠামোর সঙ্গে সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন ৫৪৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা এবং ডিএসসিসির নিজস্ব অর্থায়ন ২৩৫ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা।

প্রকল্প অনুমোদনের পর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আশা করি দ্রুত প্রকল্পের কাজ শুরু করে জনগণের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে পারব। ইনশাআল্লাহ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026