1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে ধর্ম, বর্ণ কিংবা কোনো পরিচয় মানুষের নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা সুরক্ষিত রাখাই সরকারের প্রধান লক্ষ্য।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে টানা পাঁচ দিন নির্ধারণ করায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তারা উল্লেখ করেন, সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ধর্মীয় উৎসবের আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

আলোচনাকালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজ নিজ সম্প্রদায়ের বিদ্যমান নানা সমস্যা, প্রয়োজনীয়তা ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বস্ত করেন যে সব সম্প্রদায়ের সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। সরকারের সামর্থ্যের মধ্যে যা করা সম্ভব, তার সর্বোচ্চটুকু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, উত্থাপিত প্রতিটি যৌক্তিক দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে আসন্ন পূজামণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে এবং শুভ কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর সামগ্রিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

প্রতিনিধিরাও এ সময় প্রধানমন্ত্রীকে তাদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান।

সভা শেষে প্রধানমন্ত্রী ধর্মীয় উৎসব উদযাপনে বিশেষ অনুদানের চেক হস্তান্তর করেন।

শারদীয় দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পাঁচ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে তিন কোটি টাকা বরাদ্দের চেক প্রদান করা হয়।

এর আগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চার কোটি টাকা অনুদান চেয়েছিল, যা বিবেচনা করে প্রধানমন্ত্রী পাঁচ কোটি টাকা মঞ্জুর করেন।

একইভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দুই কোটি টাকার চাহিদার বিপরীতে বিশেষ বিবেচনায় তিন কোটি টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের সরকারি ছুটি কার্যকর থাকবে।

বরাদ্দকৃত অনুদানের এই অর্থ হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং জেলা প্রশাসনের মাধ্যমে সরাসরি মাঠপর্যায়ের উপকারভোগীদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে, যাতে স্বচ্ছতার সাথে অর্থ বিতরণ নিশ্চিত হয়। অনুদান বৃদ্ধি করায় প্রতিনিধিরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, সংসদ সদস্য মিস সুবর্ণা ঠাকুর শিকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ উঁরাও।

এছাড়া দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল চন্দ্র বড়ুয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026