1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

শিবপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৬৫ বার দেখা হয়েছে

শিবপুর প্রতিনিধি: শিবপুর উপজেলার ধানুয়া এলাকায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল করেছে এক পক্ষ। জানা গেছে, ধানুয়া মৌজায় ৫.২৫ শতাংশ জমি নিয়ে মোঃ জালাল উদ্দিন মাস্টারের সাথে একই এলাকার সিরাজ উদ্দিন শেখ ও কাউছার গংদের বিরোধ চলে আসছে। জমিটি জালাল উদ্দিন মাস্টারের দখলে থাকলেও বিভিন্ন সময়ে কাউছার গং বলপূর্বক দখলের চেষ্টা করেন। ফলে জমিটি নিজ দখলে রাখতে আদালতে মামলা করেন জালাল উদ্দিন। মামলা নং-৯৬৪/২০১৬। আদালত এক আদেশে উভয় পক্ষকে জমিতে যেতে নিষেধ করেন এবং জমির কোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন না করার জন্য বলা হয়। কিন্তু সন্ত্রাসী কাউছার গং আদালতের আদেশকে তোয়াক্কা না করে সম্প্রতি জমিটি দখলে নিয়ে জালাল উদ্দিনের করা ফসল নষ্ট করে ফেলে এবং ধানের চারা রোপন করে। জালাল উদ্দিন এতে বাধা প্রদান করতে চাইলে সন্ত্রাসী কাউছার গং এ নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দেয়। এবং বলে আদালতের নিষেধ আমার কাছে কোন ব্যাপারনা কিন্তু তুই কোন প্রকার বারাবারি করলে খুব খারাপি হবে, প্রানের মায়া থাকলে চুপচাপ বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকবি। সহ আরো অকত্য ভাষায় গালাগাল করে বলে অভিযোগ পাওয়া গেছে।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026