1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৬৩ বার দেখা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী আরেকটি বাস পেছন দিক থেকে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা দেয়। এতে দুজন ঘটনাস্থলে এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আরও দুজন মারা যান।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান ওসি।

এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করলে অজয় চন্দ্র দেব ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলীসহ সংশ্লিষ্টরা পরিস্থিতি স্বাভাবিক করেন এবং সড়কে যান চলাচল শুরু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026