1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

আমানত সংগ্রহে ব্যয় কমানোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহে অগ্রহণযোগ্য ব্যয় করায় প্রতিষ্ঠানের তহবিল ব্যয় বাড়ছে। সেই কারণে ঋণ, বিনিয়োগের সুদ এবং মুনাফা হার বাড়ছে। তাই বাংলাদেশ ব্যাংক আমানত সংগ্রহের ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছে। রবিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয়, ব্যবসা উন্নয়ন খরচ ইত্যাদি বিভিন্ন খাতে বা শিরোনামে অর্থ ব্যয় করছে। এটি অনৈতিক ও অগ্রহণযোগ্য। এ কার্যক্রমের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বৃদ্ধি করছে। এগুলো প্রতিষ্ঠানগুলোর ঋণ, বিনিয়োগের সুদ ও মুনাফার হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।

বাংলাদেশ ব্যাংক এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত হচ্ছে- আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত আহরণে তাদের ঘোষিত সুদ বা মুনাফা হার ব্যতীত কোনও প্রকার প্রচ্ছন্ন ব্যয় (কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয় বা যে নামেই অভিহিত করা হোক না কেন) নির্বাহ করবে না। সেই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সুদ বা মুনাফার হার সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026