1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভালের উদ্বোধন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

গাজীপুরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী সৌখিন পরিবহনের বাসের ধাক্কায় এক শ্রমিক নিহতের গুজবে তার সহকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) নগরীর মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক মো. মনির হোসেন স্থানীয় আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানার ইলেকট্রিশিয়ান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, দুপুরের খাবারের বিরতির পর মনির হোসেন কারখানায় ফিরছিলেন। ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মনির হোসেন গুরুতর আহত হন। পরে সহকর্মীরা বাসটি আটক করে রাখে। তখন যাত্রীরা বাস থেকে নেমে যায়। পরে স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু এলাকায় তার নিহতের গুজব ছড়িয়ে পড়লে সহকর্মীরা কারখানার পাশের মহাসড়কে নেমে আসেন। বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে শিল্প পুলিশে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নেভান। আগুনে বাসের সিংহভাগ পুড়ে গেছে। ভেতরে থাকা সিট ও ছাদের সমস্ত অংশ পুড়ে গেছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। আহত শ্রমিক মনির হোসেনকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026