1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৮ম বিটিটিএফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ২৪৮ বার দেখা হয়েছে

আগামী ১৯ এপ্রিল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হচ্ছে ৮ম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। ট্যুর অপারেটর এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (টোয়াব) এর আয়োজনে এ মেলা ২১ এপ্রিল পর্যন্ত চলবে। ১৯ এপ্রিল এ মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এক প্রেস কনফারেন্সে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ড. মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি আরো জানান, মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে। মেলায় ভুটান, নেপাল, থাইল্যান্ড, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, দুবাই এবং ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা অংশগ্রহণ করছে বলে আয়োজকরা নিশ্চিত করছেন।

মেলায় বাংলাদেশের পর্যটন সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও বিটুবি নিয়ে একাধিক সেশন থাকছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ মেলা সবার জন্য উন্মুক্ত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026