1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ছয় বছরে প্রায় ২ লাখ কোটি টাকা ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একেবারে ওপরের দিকে। গত ছয় বছরে (২০১৫-২০) জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের এক লাখ ৭৯ হাজার ১৯৮ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট জিডিপির এক দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ পরিবেশ পরিসংখ্যান-২০২০’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, দুর্যোগ ও ত্রাণ সচিব ম. কামরুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম প্রকাশনা অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বছরে মোট আর্থিক ক্ষতির মধ্যে শস্য খাতে ২৮ দশমিক ৯০, প্রাণিসম্পদে ৩ দশমিক ৯৮, পোলট্রিতে ১ দশমিক ৫১ ও মৎস্য খাতে ৩ দশমিক ৭১ শতাংশ ক্ষতি হয়েছে। জমি (ভূমি) অবক্ষয় খাতেও বড় ধরনের ক্ষতি হচ্ছে প্রতিবছর। বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, অবকাঠামো প্রভৃতি খাতে ৭ দশমিক ৩৮ শতাংশ এবং খানাভিত্তিক সামাজিক বনসহ উঠানের গাছপালা ১ দশমিক ৯৬ শতাংশ ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু বৃহৎ কৃষি খাতে (শস্য, প্রাণিসম্পদ, পোলট্রি, মৎস্য, বন) সর্বমোট ৭১ হাজার ৭৮৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যায় ক্ষতি ১০ হাজার ১০৮ কোটি টাকা, নদীভাঙনে দুই হাজার ৬৮ কোটি ও ঘূর্ণিঝড়ে দুই হাজার ৫৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে গত ছয় বছরে পরিবারভিত্তিক ক্ষতি এক হাজার ৮৮২ কোটি টাকা। এর মধ্যে শস্য খাতে ৩৬ দশমিক ২০, প্রাণিসম্পদে ৪ দশমিক ৭৬, পোলট্রিতে ১ দশমিক ২১, মৎস্য খাতে ৫ দশমিক ৮২, জমিতে ২৬ দশমিক ৭২ এবং বসতঘর ও রান্নাঘরে ১৭ দশমিক ১৯ শতাংশ ক্ষতি হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026