1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

রমজান ও ঈদ ঘিরে অপতৎপরতা রোধে মাঠে নামছে ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

 

তিনি বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার সকল ইউনিটকে নির্দেশ দিয়েছেন। ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যদের গ্রেপ্তারে আমরা বিশেষ প্রোগ্রাম (অভিযান) শুরু করতে যাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরাতন থেকে নতুন ছিনতাইকারীর জন্ম হচ্ছে। করোনা পরিস্থিতি পরবর্তীতে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আপনারাও অবগত। আমাদের সবসময়ই মনিটরিং আছে। শুধু ঘটনা ঘটলেই নয়, সবসময় মনিটরিং করি৷ সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করি।
উদাহরণ দিয়ে দিয়ে তিনি বলেন, সম্প্রতি রাজধানীর মতিঝিল বিভাগে দুটি মার্ডারের ঘটনা ঘটে। একটি চাঞ্চল্যকর মার্ডারের ঘটনায় কিলারকে গ্রেপ্তার করেছি। আরেকটি ঘটনাও ডিটেক্ট করা হয়েছে। মিরপুরেও দন্ত চিকিৎসক হত্যায় চারজনকে গ্রেপ্তার করা হলো। ছোট বড় সব ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026