1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নতুন প্রযুক্তির ছোঁয়ায় ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্লাবের দাপট, ৮৩ রানে হারল গুলশান সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত ৩০ বছর বয়সে ক্রিকেট ছাড়লেন স্কটিশ পেসার গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ১২ বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

নড়াইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৭৪ বার দেখা হয়েছে
নড়াইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
smart

নড়াইলে সারের জন্য কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ ও হিউম্যান রাইটস ডিফেল্ডার্স ফেরাম (এইচ আর ডিএফ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা মৎস্য জীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্ত, লাঞ্চিনার শিকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল প্রমূখ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার উজিপুরের কৃষক আলী মোহাম্মদ মন্ডল সার কিনতে গেলে ডিলার হাসানুজ্জামানের দোকানের কর্মচারি তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে। এ সংবাদ প্রচারিত হওয়ায় সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ “নড়াইলকণ্ঠ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলেন লোহাগড়ার কাজী আনিচ, নড়াইল পৌরসভার উজিপুরের কৃষক আলী মোহাম্মদ মন্ডল, কুড়িগ্রামের শাহেদ আলী শান্ত ও নড়াইল গ্রামের বাকিউল আজম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026