1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

রমজান উপলক্ষে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন তিনি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

প্রতিনিধিকিশোরগঞ্জ

পবিত্র রমজান মাস এলেই ব্যবসায়ীরা যেখানে জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকেন, সেখানে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের এক খামারি। উপজেলার নিয়ামতপুর গ্রামে জেসি অ্যাগ্রো ফার্ম নামে তাঁর একটি গরুর খামার রয়েছে। সে খামার থেকে এবার রমজান উপলক্ষে মোট উৎপাদিত দুধের ৫০ ভাগ তিনি ১০ টাকা লিটার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।

রমজান মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ১০ টাকা লিটার দুধ বিক্রির এ কাজ চলমান থাকবে বলে জানান খামারি এরশাদ উদ্দিন। বাজারে বর্তমানে ৭০ থেকে ৯০ টাকা দরে দুধ বিক্রি হচ্ছে। এরশাদ উদ্দিনের এ উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।

যে কেউ সে দুধ খামারে এসে কিনে নিতে পারবেন। ১০ টাকা দরে প্রতিজন সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।

জ্ঞাপনবাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন বলেন, শনিবার ১০ টাকা দরে দুধ বিক্রি শুরু করেছেন। পুরো রমজান মাসে প্রায় ১ হাজার লিটার দুধ ১০ টাকা দরে বিক্রি করবেন। তিনি বলেন, রমজান মাসে সবাই দুধ খেতে চায়। বিশেষ করে সাহ্‌রির সময় এটা অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে। সে জন্য দুধের দাম বেড়ে যায়। তাই তিনি উদ্যোগ নিয়েছেন, পুরো রমজান মাসে তাঁর খামারের উৎপাদিত দুধের অর্ধেক পরিমাণ তিনি ১০ টাকা দরে বিক্রি করবেন। যে কেউ সে দুধ খামারে এসে কিনে নিতে পারবেন। প্রতিজন সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।

এরশাদ উদ্দিনের দুধের খামার ছাড়াও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সেবামূলক কাজ করছেন। প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজসহ কয়েকটি শিক্ষামূলক প্রতিষ্ঠানও।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026