1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

রবিবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

অনলাইন রিপোর্টার ॥ সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। সিলেটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।

রবিবার (১০ এপ্রিল) থেকে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিআরটিএ সিলেটের কর্মকর্তা সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষ দিলে তারা দালালের মাধ্যমে দ্রুত লাইসেন্স সরবরাহ করে থাকেন। আমরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানালেও পরিবহন শ্রমিকদের সেই দাবি পূরণ করা হয়নি। তাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বিআরটিএ কর্মকর্তা মো. সানাউল হক দুর্নীতির বিষয়টি অস্বীকার করে বলেন, তারা আমার নামে মিথ্যাচার করে ধর্মঘট ডেকেছেন। মঙ্গলবার (০৫ এপ্রিল) শ্রমিক সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের ছোট ভাই অন্য আরেকজনের সিএনজি অটোরিকশার মালিকানা বদল সংক্রান্ত কাজে বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন। সেখানে বিক্রির রসিদসহ কিছু জায়গায় আগের মালিককে স্বাক্ষর করতে হয়। যখন তিনি স্বাক্ষর করেন, তখন দুই জায়গায় দুই ধরনের স্বাক্ষর করেন। এ নিয়ে কথার জের ধরে সভাপতির ছোট ভাই আমার ওপর ক্ষিপ্ত হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026