1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, ফ্রেজার-ম্যাকগার্কের আরেকটি রেকর্ড শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর আচমকা শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, ধূমপান করতে দেখে চিকিৎসককে বরখাস্তের নির্দেশ মিরপুরে ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধ: সরকারি উদ্যোগে ‘নির্ভরতা কমিয়ে’ সম্মিলিতভাবে কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর স্মৃতিবিজড়িত ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী, দিলেন দেশ গড়ার বার্তা

যেভাবে ঝামেলা ছাড়াই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৫৮ বার দেখা হয়েছে

পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে একটি সত্যায়িত সার্টিফিকেট যেখানে আপনি বাংলাদেশের একজন বৈধ্য নাগরিক এবং দেশে আপনার কোনও ক্রিমিনাল রেকর্ড নেই এই মর্মে সাক্ষ্য দেওয়া হয়।

দেশের বাইরে যদি ঘুরতে কিংবা ব্যক্তিগত কাজ ও পড়াশোনার জন্য যেতে চাইলে অনান্য কাগজপত্রের সাথে দরকার হয় পুলিশ ক্লিয়ারেন্স সনদের।

আবার বিদেশে ভিসা/পাসপোর্ট নবায়ন অথবা গ্রিন কার্ড/ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিবেন তা নিয়ে ভাবছেন? এখন আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের নির্দিষ্ট সময় পর ঘরে বসেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার পাসপোর্টে দেওয়া স্থায়ী অথবা বর্তমান ঠিকানার যেকোনও একটি ঠিকানায় আবেদন করবেন। এটি হতে হবে মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এরিয়া। যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ ন্যাশনাল আইডি কার্ড বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের দেওয়া জন্ম সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে স্ক্যান করতে হবে।

আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন তাহলে আপনার পক্ষে দেশে যেকেউ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেদেশে অবস্থান করছেন সেদেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দিয়ে পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত ফটোকপির স্ক্যানকপি প্রয়োজন।

যদি কুরিয়ারযোগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান তবে তা আবেদন ফর্মে উল্লেখ করতে হবে।

অনলাইনে যেভাবে আবেদন করবেন

১. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করুন pcc.police.gov.bd।

২. রেজিস্ট্রেশন করার পর লগ-ইন করে অ্যাপ্লিই মেনুতে ক্লিক করলে একটি আবেদন ফর্ম আসবে। ফর্মটি তথ্য সহকারে যথাযথভাবে পূরণ করুন।

৩. এরপর আবেদন ফর্মের আপলোড অপশনে প্রয়োজনীয় ডকুমেন্টসের স্ক্যানকপি আপলোড করুন।

৪. এ পর্যায়ে আপনার দেওয়া সব তথ্য দেখানো হবে। কিছু পরিবর্তনের প্রয়োজন পড়লে তা ব্যাক বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে। তবে আবেদনটি চূড়ান্তভাবে সাবমিট করার পর পরিবর্তনের কোনও সুযোগ থাকবে না।

৫. এরপর পুলিশ ভেরিফিকেশন ফি পরিশোধ করার জন্য পে অফলাইন পে-অফলাইন বাটনে ক্লিক করুন। চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে ইনস্ট্রাকশন (নির্দেশনা) ফলো করুন। বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি দেন।

৬. চালানের মূল কপিটি আপলোড করার আগে অবশ্যই এর ওপর অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বরটি লিখে দিন। তা নাহলে আপনার পেমেন্টটি গ্রহণযোগ্য হবে না এবং আবেদনটি বাতিল হয়ে যাবে।

জেনে নিন আবেদনের আপডেট

আবেদনের আপডেট পেতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিসিসি এস (PCC S) এরপর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। ফিরতি এসএমএস এ পেয়ে যাবেন আপনার আবেদনের সর্বশেষ আপডেট।

সমস্যায় পড়লে হেল্প নিন

পুলিশ হেডকোয়াটার্স হেল্প ডেস্ক আপনার সমস্যার কথা ০১৩২০০০১৮২৪, ০১৩২০০০১৮২৫ নম্বরে অবহিত করুন (রোব থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা)। যেকোনও ইস্যুতে প্রথমবার কল করার পর টিকিট নম্বর জেনে নিন। একই ইস্যুতে পরবর্তী কলের ক্ষেত্রে টিকিট নম্বর উল্লেখ করুন। অথবা ই-মেইল করুন (ssaphq@gmail.com)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026