1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

গাইবান্ধায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫), সবজিচাষি তাজু মিয়া (২৫) ও সবুজ মিয়া (৩০)। নিহত তিনজনই রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা। তাজু ও সবুজ সবজি নিয়ে পলাশবাড়ী উপজেলার মহেশপুর সবজি হাটে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। সবজিবাহী অটোরিকশাটি মহেশপুর এলাকায় পৌঁছালে সাফা পরিবহনের বাসটি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি

মারা যান।

 

জানতে চাইলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) সোলায়মান মিয়া বলেন, তিনজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026