1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

দিনাজপুরে গাড়িচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪২), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বনগা গ্রামের ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২২) ও একই উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের নুহেদ আলমের ছেলে নোয়াজিম আলম (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ঝড়ের সময় দ্রুত গতিতে চলার ফলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা রাস্তায় পড়ে গেলে অজ্ঞাত কোনও ভারী যানবাহন তাদের পিষ্ট করে চলে যায়। ঝড় থামার পর স্থানীয়রা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026