1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

কুমিল্লা সিটি নির্বাচন নিবার্চনী প্রচারণায় অংশ না নিতে বিএনপির নেতা-কর্মীদের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদককুমিল্লা

কেন্দ্রের পর এবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের প্রচারণায় অংশ না নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। গতকাল শনিবার রাত ১০টায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হককে (সাক্কু) আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে মনিরুলের সঙ্গে দলের নেতা–কর্মীদের যোগাযোগ না করার জন্য বলা হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। যদিও বৃহস্পতিবার মনোনয়নপত্র বৈধ হওয়ার পর মনিরুল বিকেলে এবং নিজাম দুপুরে দল থেকে পদত্যাগ করেন।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনিরুল হক ও মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার অংশগ্রহণ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। দলের নেতারা কেউ তাঁদের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য হবে এবং তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হবে।

নির্বাচনের মাঠে সক্রিয় দুই মেয়র প্রার্থী মনিরুল ও নিজাম। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ মে প্রতীক বরাদ্দ, এরপর প্রচারণা শুরু।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026